নীলফামারীতে করোনা নমুনা সংগ্রহ কেন্দ্র ও উন্মুক্ত বেসিনের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় করোনা নমুনা সংগ্রহ কেন্দ্র ও উন্মুক্ত হাত ধোয়া বেসিনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবিার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ কেন্দ্র ও স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সকলের জন্য উন্মুক্ত হাত ধোয়া বেসিনের উদ্ধোধন করেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম, জণস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর