হরিনাকুন্ডুর রঘুনাথপুর শের আলী পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

করোনা দুর্যোগের কারণে যেমন প্রভাব পড়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের। তাই নিম্ন, মধ্যবিত্ত মানুষ ও প্রতিবন্ধীদের এমন দুর্ভোগের কথা চিন্তা করে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে শের আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শের আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে চার শতাধিক প্রতিবন্ধী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, বিশেষ অতিথি প্রভাষক মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল ,খুরশিদ আনোয়ার রণ মিয়া , ডাক্তার রায়হান উদ্দিন ,মিনু নস্কার, মোদাচ্ছের হাসান মিঠু, মোহাম্মদ জাহিদ হাসান। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল ,আলু ,তেল, সেমাই,চিনি লবণ, সাবান ও শাড়ি কাপড়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন রঘুনাথপুর গ্রামের গরীব দুঃখী মানুষের পাশে শের আলীর পরিবার সব সময় আছে। গরীব দুঃখী মানুষের দুঃখ দুর্দশার কথা অতি প্রাচীনকাল থেকে ভেবে আসছেন এই শের আলীর পরিবার। আপনারা সবাই শের আলীর পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে তারা আরও বেশি দান করতে পারেন।

রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল বলেন আমাদের ইউনিয়নে জাহিদ হাসান এর মতো যদি আরও কয়েকজন থাকতো তাহলে গ্রামে একটিও অভাবি মানুষ থাকত না। আপনারা সবাই শের আলীর পরিবারকে দোয়া করবেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর