করোনা সংক্রমণ বেড়েছে গার্মেন্টস ও বাজার খোলায়: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে গার্মেন্টস ও বাজার খোলে দেয়াকেই দোষারোপ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গার্মেন্টস ও বাজার খুলে দেওয়ায় সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংখ্যা কমে আসবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর শেরে বাংলা নগর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে করোনা ভাইরাস করোনাকালে নতুন নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। এসময় অন্যন্ন দেশের চেয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে অনেক ভাল আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্সকে নিয়োগ দিয়েছি। নিয়োগ-প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললে ১০ থেকে ১৫ মাসের মধ্যে এটি সম্পূর্ণ হতো। সবার পরিশ্রমেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হয়েছে। তাই সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব এবং এই যুদ্ধে জয়লাভ করব।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. আসাদুল ইসলাম, জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর