মেহেরপুর জেলার স্থানীওয় একটি পত্রিকার প্রকাশক, সম্পাদক ও প্রতিবেদকের নামে ডিজিটাক নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধায় জেলায় গাংনী সংসদীয় আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মেহেরপুর জেলার স্থানীয় পত্রিকা ‘দৈনিক মেহেরপুর প্রতিদিন’র সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এম.এ.এস ইমন ও গাংনী প্রতিনিধি আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন
এ বিষয়ে মামলার প্রধান আসামী ও পত্রিকাটির সম্পাদক ইয়াদুল মোমিন বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষের সকল তথ্য উপাত্ত আমাদের কাছে রয়েছে। মামলাটি আইন গত ভাবেই মোকাবেলা করা হবে।
উল্লেখ্য, গত ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় “গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড। ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।