‘‘নিরাপদ সড়ক চাই’’ সাতক্ষীরা শাখার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনার প্রদুভার্বে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র এক হাজার পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার সকালে শহরের রসুলপুর টিভি টাওয়ারর পাশ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন নিরাপদ সড়ক চাই এর পক্ষে সাতক্ষীরা শাখার সহ-সভাপতি সমাজ সেবক আবিদুল হক মুনা।

সেখানে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, গোলাম রসূল, মহাসিন আলী, আব্দুল গফফার, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, সাহাজান আলী প্রমুখ।

এ সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার এবং সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর