টাঙ্গাইলে করোনা রোগী সুস্থ হয়েছেন ১৮ জন

টাঙ্গাইল জেলায় ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। আবার নতুন করে আরও ১৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ (১৪ মে) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দাড়ালো মোট ৭৩ জন।

সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে, এ যাবত করোনা রোগী সুস্থ হয়েছেন ১৮ জন। তারা হলেন- জেলার ভূঞাপুর উপজেলার ৫ জন, নাগরপুর উপজেলার ৪ জন, মির্জাপুর উপজেলার ২ জন,মধুপুর উপজেলার ১ জন, টাঙ্গাইল সদর উপজেলার ১ জন এবং সখিপুর উপজেলার ৫ জন।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১৩ জন হলেন- জেলার গোপালপুর উপজেলার ২ জন, ধনবাড়ী উপজেলার ১ জন, মির্জাপুর উপজেলার ৫ জন, ঘাটাইল উপজেলার ২ জন,মধুপুর উপজেলার ২ জন এবং বাসাইল উপজেলার ১ জন।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ২ জন। চিকিৎসাধীন আছেন ৫৩জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪৮৫ জন। নমুনা সংগ্রহ হয়েছে ৩১০১ জন। রেজাল্ট এসেছে ২৯০১ জনের।
উত্তম আর্য্য

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর