লকডাউন শিথিলে করোনা সংক্রমণ বেঁড়ে গেলেও নিয়ন্ত্রনে আনব: প্রধানমন্ত্রী

লকডাউন শিথিল করায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলেও তা আবার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ মে) গনভবন থেকে অনলাইন ভিডিও কনফারেন্সে একটি কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সারাক্ষন মাস্ক পড়ার দরকার নেই যখন বাইরে যাবেন কিংবা জনসমাগমে উপস্থিত হবেন তখন আপ০অনার মাস্ক পড়বেন। খন এমনি থাকেন তখন কিন্তু এটা পরবেন না। এটা কিন্তু অনেক সময় ভালোর চেয়ে ক্ষতিও করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এমন মাস্ক পরতে হবে যাতে সহজে শ্বাস-প্রশ্বাস নেওয়া যায়। এন-৯৫ মাস্ক কিন্তু সাধারণ মানুষের পরার জন্য না। এটা যারা ডাক্তার, নার্স বা কোভিড রোগীর সেবা দেবে তাদের জন্য। এটা সাধারণ মানুষের পরার দরকার নেই বা যৌক্তিকতাও নেই। এমন কি ঘরে তৈরি মাস্কও পরা যায়।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর