আফগানিস্তানের প্রধান শহর ও রাজধানী কাবুলের একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভয়াবহ জঙ্গি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের সবাই নতুন সন্তান প্রসব করা মা, নবজাতক ও হাসপাতালে কর্মরত নার্স। এই ঘটনায় আহত হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আতও ১৬ জন।
গত মঙ্গলবার (১২ মে) কাবুলের এই হামলার কথা কোনো জঙ্গি গোষ্ঠী এখনও স্বীকার করেনি। এদিন দেশটির পূর্বাঞ্চলের নানগরহর এলাকায় একটি জাঞ্জার নামাজে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন মারা যায়। তবে এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট গোষ্ঠী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে হামলার পর ১৯টি শিশুকে আরেকটি শিশু হাসপাতালে নেয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তাদের অনেকের মা হামলায় মারা গেছেন।
কয়েক দশক ধরে যুদ্ধ চলা দেশটিতে গত কয়েকমাস ধরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার চেষ্টা করা হলেও সাম্প্রতিক হামলায় তা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে