একদিনে ৭৩৯২ টেস্টেই রোগী পাওয়া গেল ১০৪১

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৪১ জন। আর আক্রান্তের এই সংখ্যা জানতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩৯২ জনের। এই ৭৩৯২ জনের মাঝে ৪৫৮৮ জন ঢাকার ও ২৮০৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। ক্রমশ মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত মারা গিয়েছেন ২৮৩ জন।

এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৬২ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর