কলাপাড়ায় প্রথম মাছ ব্যবসায়ীর করোনা পজিটিভ

কলাপাড়া পৌর এলাকার নাচনাপাড়া বড় কল বাড়ী এলাকার এক মাছ ব্যবসায়ী (৫০) সোমবার রাত ৯ টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, ওই ব্যাক্তি অসুস্থ অবস্থায় করোনার লক্ষণ নিয়ে ১০ মে (রোববার) চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। ১১ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে বুধবার (১৩ মে) রাত ৯টায় (কভিট-১৯) করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কলাপাড়ায় করোনা রোগী শনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন বুধবার রাত ১১টা পৌর শহরে মাইকিং করে সকলের প্রতি সতর্ক বার্তা প্রচার করেন এবং আগামী ১৪ দিনের জন্য ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর