দেশে গত একদিনে আরও ১০৪১ আক্রান্ত, মারা গেলেন ১৪

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও আক্রান্ত হলেন ১ হাজার ৪১ জন। যার ফলে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন। এই একদিনে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২৮৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সুস্থ হয়েছে আরও অনেকেই সুস্থ হয়েছেন। মৃত্যুর চেয়ে দেশে সুস্থতার হার অনেক বেশি রয়েছে।

এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৬২ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর