চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণ সংহারী করোনাভাইরাসের গ্রাসে স্থবীর আজ বাংলাদেশ। এ দুর্যোগ কালিন সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায়, র্কমহীন, গৃহবন্দী মানুষরে জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির।
বৃহস্পতবিার সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমান্ডার পটুয়াখালী ৪- আসনের সাবেক এম,পি ও ডিডিসি মরহুম মোঃ মোয়াজ্জেম হোসেন এর বাস ভবন সবুজ ছায়া প্রাঙ্গনে ৬০০ দুস্থ, অসহায়, র্কমহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক যুগ্ন-আহবায়ক,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনকি সম্পাদক কামরুজ্জামান কামরুল ।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, কলাপাড়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া রিপোর্টার্স এর সাবেক সভাপতি এস,কে রঞ্জন, সাবেক সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সদস্য ও দৈনিক নয়াদিগন্ত কুয়াকাটা পটুয়াখালী সংবাদদাতা আহম্মেদ পাশা তানভীর, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।
বার্তা বাজার/এম.সি