দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ হাজার

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন। এদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর