‘‘বাঁচার মতো বাঁচতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য চাই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দুপুরে গাইবান্ধা বাস টার্মিনালে গণ পরিবহনের শ্রমিক ও নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে তাদের দাবি জানায়। ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ রেখে প্রতিবাদ করে তারা ।
এ সময় শ্রমিকরা বলেন, দীর্ঘদিন থেকে বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন বন্ধ থাকায় কর্মস্থলে কাজ করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন এখন পর্যন্ত তেমন কোনো সহযোগিতা পাননি।
তাদের দাবি, গণপরিবহন শ্রমিকদের ত্রাণ দাও, নইলে গণ পরিবহণ খুলে দাও।
এসময় জেলা প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি স্থগিত করে। তাদের দাবি দাওয়া পূরণ না হইলে পরবর্তীতে এর থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানায় শ্রমিকরা।
বার্তা বাজার/এম.সি