যুবলীগের ২ নেতার করোনা শনাক্ত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যুবলীগের ২ নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ও পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর। তাদের বাসার আশেপাশের বাসাগুলোকে লকডাউন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালের দিকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজি লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত ১২ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্টে জানা যায় তাদের কোভিড-১৯ পজিটিভ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, আক্রান্ত যুবলীগ নেতাদের বাসাসহ আশপাশের কয়েকটি বাসা লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর