ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাইবন্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, গাইবান্ধা জেলা শাখা।
আজ দুপুরে শহরের ডিবিরোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আহবায়ক আহসানুল হাবীব সাইদ, গোলাম সাদেক লেবু, নিলুফার ইয়াসমীন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্লাহ সহ অন্যরা।
বক্তারা বলেন, গণবিরোধী এই আইন বাতিল করে অবিলম্বে এই আইনের আওতায় গ্রেফতার হওয়া কার্টুনিস্ট, সাংবাদিক ও লেখকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া কৃষকদের স্বার্থে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে ধান কেনার দাবিও জানান তারা।
বার্তা বাজার/এম.সি