প্রাণঘাতী করোনাভাইরাস প্রাতিরোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়ল। বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ১৭ থেকে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সপ্তম দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।
করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে দফায় দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
বার্তাবাজার/এমকে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।