নান্দাইলে বিষ প্রয়োগে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন

পবিত্র মাহে রমজানেও থেমে নেই নিষ্ঠুরতা। ময়মনসিংহের নান্দাইলে মাছের সাথে শত্রুতায় পুকুরে বিষয় প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করার গুরুতর অভিযোগ পাওয়াগেছে।

সরজমিন গিয়ে দেখা যায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মাছ চাষী আব্দুল হাই আকন্দের ৩৪ শতাংশ পুকুরে চাষকৃত গোলসাই, শিং, টাকি ও কার্প জাতীয় মাছ মরে পানিতে ভেসে উঠে।

চাষী আব্দুল হাই আকন্দ জানান, বৃহস্পতিবার সেহরী খাওয়ার সময় পুকুরের মাছ পাহাড়া দিতে গেলে একই গ্রামের মৃত- আব্দুল মমিনের পুত্র কাইয়ুম ও হারুনকে পুকুরে পাড় থেকে পালিয়ে যেতে দেখেছেন। পরে ভোরে উক্ত পুকুরে চাষীর একমাত্র সম্বল সকল মাছ মরে ভেসে উঠতে দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েন। এতে করে পুকুরের চাষকৃত প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আব্দুল হাই আকন্দ ও তার পুত্র তুহিন আকন্দ জানান।

তারা অভিযোগ করেন, পূর্বে একই গ্রামের কাইয়ূম-হারুন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এরই জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে এহেন ক্ষতি সাধন করে। শুধু তাই নয় পূর্বেও উল্লেখিত ব্যাক্তিরা আমার মাছ চাষে বিভিন্ন ব্যাঘাত সৃষ্টি করেছিল। তাদের বিরুদ্ধেও থানায় জিডি রয়েছে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ফরিদ আহম্মেদ জানান, পানি ও মাছ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল আসলে প্রকৃত ঘটনা উম্মোচিত হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর