দেশে করোনা পরিস্থিতিতে হতদরিদ্র ও কর্মহীনদের জন্য প্রায় ১২০০ কোটি টাকার তহবিল সংগ্রহ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনপ্রতি আড়াই হাজার টাকা করে এককালীন নগদ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা কিছুই পাচ্ছেন না, সেই না পাওয়াদের জন্য এই ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সরকারের পক্ষ থেকে ৫০ লাখ হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, করোনা পরিস্থিতির কারণে মে এবং জুন-এই দুই মাস ৫০ লাখ পরিবার পাঁচ হাজার করে টাকা পাবে। বিকাশ, নগদ, রকেট ও শিওরক্যাশের মাধ্যমে পরিবারগুলোর কাছে টাকা পৌঁছে যাবে।
ইতোমধ্যে এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। সহায়তার এ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিনা খরচে প্রত্যেক পরিবারের হাতে ঈদের আগে পৌঁছে দেয়া হবে।
বার্তাবাজার/এমকে