৫০ লাখ পরিবারকে দেয়া হলো ২৫০০ করে টাকা

দেশে মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ লাখ পরিবারকে সরকারের পক্ষ থেকে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। আগে থেকেই তালিকাভুক্ত পরিবারগুলোকে মোবাইল ব্যাংকিং একাউন্ট বিকাশ, নগদ, রকেট ও শিউরক্যাশের মাধ্যমে সরাসরি এই টাকা পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন।

এই কার্যক্রমে বরাদ্দ দেয়া হয়েছে ১২৫০ কোটি টাকা। প্রতিটা পরিবারে যদি গড়ে ৪ জন করে সদস্য ধরা হয় তাহলে এই সুবিধা ভোগ করবে অন্তত ২ কোটি মানুষ। ভাতাভোগীদেরকে এই টাকা উত্তোলনে কোনো খরচ বহন করতে হবে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী মো. এনামুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন ১০ লাখ মানুষকে এই সহায়তা প্রদান করে ১৮ মে;র মধ্যে কার্যক্রম শেষ করা হবে।

ভাতা পাওয়া উপকারভোগীদের তালিকায় রয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেওয়া লকডাউন বা সামাজিক দূরত্ব নিশ্চিত করার কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, গ্রামের মেম্বার, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এই নগদ সহায়তায় উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর