বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছেন সাড়ে ১৬ লাখ মানুষ

বিশ্বে করোনার আক্রমণ হয়েছে ৪ মাসেরও বেশি সময় পেরিয়ে গেল। বৃহস্পতিবার (১৪ মে) পাওয়া তথ্যমতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ২৮ হাজার মানুষ। এর মাঝে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২৪ লাখ ৭২ হাজার ২৪৮ জন। কিন্তু আশার কথা হলো, এরই মাঝে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৭ হাজার ৯০৫ জন।

করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫৯ জন। স্পেনে ১ লাখ ৮৩ হাজার ২২৭, জার্মানিতে ৪৮ হাজার ৭০০ ইতালিতে ১ লাখ ১২ হাজার ৫৪১, তুরস্কে ১ লাখ ১ হাজার ৭১৫, ইরানে ৮৯ হাজার ৪২৮, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ১৯৫, ব্রাজিলে ৭৮ হাজার ৪২৪ এবং ফ্রান্সে ৫৮ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৯৮ হাজার ৮৩ জন রোগী মারা গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর