গত দু’সপ্তাহে মেক্সিকোতে বিষাক্ত মদপানে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির অনেক প্রদেশেই অসুস্থ হয়ে পড়েছে প্রচুর মানুষ। শুধুমাত্র পিউবেলা প্রদেশেই এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে অবশ্য মেক্সিকো সরকার পিউবেলা প্রদেশে জরুরি সতর্কতাও জারি করেছে। সেখান থেকে জব্দ করা হয়েছে ২০০ লিটার বিষাক্ত মদ। প্রাথমিকভাবে মিথানল জাতীয় মানব শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে ওই মদে।
এছাড়াও উৎপাদক ও সরবরাহকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে প্রশাসন। অনুমোদনবিহীন মদ পান না করতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে দেশটির প্রশাসন।
বার্তাবাজার/এসজে