যশোর বেনাপোল বলফিল্ড মাঠের সামনে থেকে মোটরসাইকেলসহ চোর আটক

যশোর বেনাপোল বলফিল্ডের সামনে থেকে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ মোঃ আমজাদ আলী (২৪)নামে এক চোরকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বুধবার (১৩ই মে )রাত ১০ টার সময় তাকে আটক করা হয়।

আটককৃত মোটরসাইকেল চোর হলেন, বেনাপোল পৌরসভাধীন কাগজপুকুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ আমজাদ আলী(২৪)।

উদ্ধারকৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হাসানুজ্জামান নামে এক ব্যক্তি বলে জানান পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় , মোটরসাইকেলটি লালমিয়া সুপার মার্কেটের সামনে থেকে বুধবার বিকেলে আমজাদ চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার মোটরসাইকেল সহ চোর আটকের বিষয়টি নিশ্চিত করে “বার্তা বাজার” কে বলেন, বুধবার বিকেলে একটি অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে (এসআই) শফি আহম্মেদ রিয়েল,(এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বলফিল্ডের সামনে থেকে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল সহ আমজাদ আলীকে আটক করেন।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর