এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেডরোডে। তবে করোনা মহামারির কারণে এইবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না একইসাথে কলকাতার নাখোদা মসজিদ, দুটি টিপু সুলতান মসজিদ সহ রাজ্যে কোনো ঈদের বড় জামাত হবে না বলে রাজ্য ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেড রোডের এই জামাতে প্রতি ঈদে ৩/৪ লাখ মানুষের জমায়েত হয়। যা এশিয়া মহাদেশের মাঝে সবচেয়ে বড় জামাত। করোনার মহামারি না কমার কারণে এই জামাতের আয়োজক কলকাতার কলকাতা খিলাফত কমিটিই এই ঘোষণা দিয়েছে।
খিলাফত কমিটিই কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে শুধুমাত্র ঈদের দিন সকালে এই ঈদ নামাজের আয়োজন করে। এই নামাজে কলকাতা ও শহরতলী থেকে যেমন মানুষ আসেন তেমনি প্রতিবেশি রাজ্যের অনেক মুসলিমও ঈদের এই নামাজে অংশগ্রহন করেন।
বার্তাবাজার/এসজে