চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে একদিনেই সর্বোচ্চ সংখ্যক ৯৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমানও রয়েছেন।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে পজিটিভ হয় ৩৮টি। চট্টগ্রাম মহানগরীতে ৩৩ জন ও উপজেলাগুলোতে পাঁচজন পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নগরের ৪২ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চারজন রয়েছেন বলে জানান তিনি।

এর আগে সন্ধ্যায় সিভাসুর ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০টি পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২ জন রয়েছেন। এ নিয়ে বুধবার চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল রেকর্ড ৯৫ জনে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর