শুধুমাত্র ইউরোপেই করোনায় মারা গেল ১ লাখ ৬০ হাজার

মহামারি করোনা ভাইরাস এখন গোটা বিশ্বেই এই আতঙ্কের নাম। ইতোমধ্যেই ভাইরাসটি মৃতের পরিসংখ্যানে লাখ লাখ প্রাণ যোগ করেছে। শুধুমাত্র ইউরোপ মহাদেশেই এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৬০ হাজার মানুষ।

বার্তা সংস্থা এএফপির রিপোর্টমতে, বুধবার (১৩ মে) রাত পর্যন্ত এই মহাদেশে ১ লাখ ৬০ হাজার ৪৫৫ জনের প্রাণহানি হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ।

তাদের রিপোর্টমতে সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ইংল্যান্ড, ইতালি, স্পেন ও ফ্রান্স। মৃতের সংখ্যা নিয়ে এই মহাদেশে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড, কিন্তু বেশি আক্রান্ত হয়েছে স্পেনে।

এদিকে বিশ্বজুড়েও বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্ত ৪৩ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর