করোনায় ভারতে ২৫০০ জনের প্রাণহানি

ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৫০০ মানুষ মারা যাওয়ার পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারেরও বেশি মানুষ। করোনার বিশ্ব পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মতে, বৃহস্পতিবার (১৪ মে) সকাল পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী দেশটিতে মারা গিয়েছে ২ হাজার ৫৫১ জন ও আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৫ জন।

আগের দিনের মতো গত ২৪ ঘণ্টাও দেশটিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভারতের মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লিসহ পাঁচটি রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গেও।

এভাবে চলতে থাকলে মোট আক্রান্তের সংখ্যা আগামী সাত দিনের মধ্যে এক লাখ ছাড়িয়ে যেতে পারে এমনই পূর্বাভাস দিয়েছেন পরিসংখ্যান বিশেষজ্ঞরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর