সিলেটের বিশ্বনাথে চার পুলিশ কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন এসআই ও দু’জন এএসআই। এ নিয়ে বিশ্বনাথ উপজেলায় পুলিশসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জন।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, তারা করোনা পজেটিভ। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা।
তিনি বলেন, গেল ১০ মে ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পর দিন ১১ মে নেয়া হয় আরও ১৩ জনের নমুনা। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে চারজনই পজেটিভ। পরে নেওয়া ১৩ সদস্যের রিপোর্ট এখনও অপেক্ষমান। আক্রান্ত চারজনের তেমন উপসর্গ ছিল না। শুধু জ্বরটাই ছিল বেশি। তারা আগে থেকেই আইসোলেশনে রয়েছে।
বার্তাবাজার/এমকে