করোনা আক্রান্ত হয়ে নড়িয়ায় এক নারীর মৃত্যু

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার এক নারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ মে) দুপুরে করোনা আক্রান্ত হাসিয়া বেগম (৭৫) নামে বদ্ধা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়, তার গ্রামের বাড়ী নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মোড়ল কান্দী গ্রামে।

জেলা প্রশাসকের জরুরী প্রেস রিলিজ সূত্রে জানাযায় করোনায় মারা যাওয়া ব্যাক্তি ঢাকায় বসবাস করতেন। তাকে আইইডিসিআরের প্রোটোকল মোতাবেক তার গ্রামের বাড়ী দাফন সম্পন্ন করা হবে।

দাফন সম্পন্ন করার জন্য নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃপঃ কর্মকর্তা, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানাযায় জেলা প্রশাসকের প্রেস রিলিজ সূত্রে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর