ঈদের ছুটিতেও কারফিউ থাকছে সৌদিতে

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কারফিউ চলছে।মুসলিম প্রধান দেশটিতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা কারফিউ থাকবে।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়ে কারফিউর মেয়াদ।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৌদিতে মোট ৪২ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬৪ জন; যার মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর