যুবকের শরীরে মিললো তিনটি কিডনি

পেট ব্যথার কারণ অনুসন্ধান করতে গিয়ে অবিশ্বাস্য এক ঘটনা জানা গেল। ব্রাজিলে সাও পাওলোতে এক যুবকের পেটে পাওয়া গেল ৩ টি কিডনি। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের ঘটনা খুবই কম।

কোমরে ব্যথার জন্য ডাক্তার দেখালে ওই যুবকের সিটি স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় তার ‘স্লিপ ডিস্ক’ হয়েছে। আর পাশাপাশি সিটি স্ক্যানে ধরা পড়ে ওই ব্যক্তির তিনটি কিডনি রয়েছে। তার বামপাশের কিডনিটি স্বাভাবিক। কিন্তু ডানপাশে দুটি কিডনি রয়েছে এবং তা একে অপরের সঙ্গে সংযুক্ত।

চিকিৎসকরা জানান, ওই যুবকের তিনটি কিডনি থাকলেও সবকয়টি একেবারে স্বাভাবিক। কোমরে ব্যথার কারণ ‘স্লিপ ডিস্ক’। সাধারণ ক্ষেত্রে কিডনি মূত্র থলির সঙ্গে মূত্রনালির মাধ্যমে সংযুক্ত থাকে। কিন্তু ওই ব্যক্তির ক্ষেত্রে জোড়া কিডনির একটি থেকে মূত্রনালী বেরিয়ে মূত্রথলিতে মিশেছে। জোড়া কিডনির অন্যটি থেকে একটি মূত্রনালী বেরিয়ে স্বাভাবিক কিডনি থেকে বেরোনো মূত্রনালির সঙ্গে মিশেছে। তারপর তা গিয়ে মূত্রথলিতে মিশেছে।

যদি তার ‘স্লিপ ডিস্ক’ না হত, তাহলে হয়তো তিনি কখনই জানতে পারতেন না তার তিনটি কিডনি। তবে এই তিনটি কিডনি থাকার ঘটনা খুবই বিরল।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর