করোনার কারনে জুন পর্যন্ত সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করেছে আইসিসি। বাতিল হচ্ছেন আইসিসির একের পর এক ইভেন্ট। তবুও চলতি বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশা ছাড়ছেন না অনেকেই। ঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন করতে অনঢ় অজিরাও। তবে বিশ্বকাপের আশা দেখছেন না প্রোটিয়া সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসিস।
বুধবার (১৩ মে) রাতে তামিম ইকবালের সঙ্গে সরাসরি লাইভ আড্ডায় যোগ দেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান ফাফ দু প্লেসিস। দুই ক্রিকেটারের প্রায় আধা ঘন্টার আলাপচারিতায় উঠে আসে অনেক বিষয়।
আড্ডার একদম শেষ পর্যায়ে তামিম দু প্লেসির কাছে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে জানতে চান। দু প্লেসি বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুনিয়েছেন কিছু কঠিন সমীকরণের কথা, প্রথমেই এসেছে আন্তর্জাতিক ভ্রমণের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, “আমি নিশ্চিত না আসলে (বিশ্বকাপ হবে কিনা)। ভ্রমণ একটা বড় ইস্যু হবে অনেক দেশের জন্য। কিছু কিছু দেশে তো আগামী বছরের ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে (উড়োজাহাজ চলাচল)।”
যদিও ভাড়া করা বিমানে দলগুলোকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে বিশ্বকাপ করার আলাপও চলমান। তবে এতেও সংকট দূরীভূত হচ্ছে না। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে একদেশ থেকে আরেক দেশে গেলে যেকোনো মানুষকে বাধ্যতামূলক ১৪ দিনের আইসোলেশনে যেতে হচ্ছে।
সেই কথা উল্লেখ করে প্লেসিস বলেন, “এমনকি অস্ট্রেলিয়া অন্যদেশের মতো অতটা আক্রান্ত না হলেও কিছু ব্যাপার থেকে যাবে। যেমন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ভারত থেকে মানুষকে যেতে হবে ওদের দেশে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। এবং শুধু তাই নয়, ওখানে গিয়ে দুই সপ্তাহ আইসোলেশনে থাকা লাগবে। আর আমি জানি না দক্ষিণ আফ্রিকা কবে আবার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।”
কেএ/বার্তাবাজার