ঢাকার সাভারে বুধবার (১৩ মে) নতুন করে আরও ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এই ৫ জন নিয়ে সাভারে সর্বমোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৯০ জন!
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, গত মঙ্গলবার ( ১২ মে) মোট ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তারমধ্যে ৪৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার (১৩ মে) পর্যন্ত আমাদের সাভার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে মোট ৮৫৮ জন। এর মধ্যে পজিটিভ কেস সর্বমোট ৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন এবং মৃত্যু বরন করেছেন ২ জন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান তিনি।
এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা মুঠোফোনে কল করা হলে তা রিসিভ না করায় এবিষয়ে ধামরাইয়ের সর্বশেষ আপডেট পাওয়া যায় নাই।
কেএ/বার্তাবাজার