যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য সাঈদীপুত্র ও তারেক মনোয়ারের সঙ্গে বৈঠক করা সাম্প্রদায়িক উসকানীদাতা সেই রকি বড়ুয়ার সহযোগী লোহাগাড়া উপজেলার যুবলীগের সদস্য সফিউল আজম শহীদ’কে সংগঠনের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, আব্দুল হান্নান ওমর ফারুক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, কথিত এই যুবলীগ নেতা আওয়ামী যুবলীগের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখল করছে আসছিল। রকির সহযোগী হিসেবে গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল দল থেকে তাকে বহিষ্কারের।
উল্লেখ্যঃ দেশের প্রচলিত আইন ও আদালতকে তোয়াক্কা না করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীকে বেআইনী ও ষড়যন্ত্রের মাধ্যমে মুক্ত করার লক্ষে গোপন বৈঠকের ঘটনায় রকি ও তার সহযোগিদের চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া রকি বড়ুয়ার সহযোগিরা হলেন সফিউল আজম শহীদ (৪০), ছগির আহমদ (৪০), রুবেল বড়ুয়া (২৭), সাইফুল ইসলাম প্রকাশ নয়ন (৩৮), নারায়ন মল্লিক (৩৪) ও শাহিনা ইসলাম প্রিয়া ওরফে আমেনা (২৪)।
জানা যায়, সোমবার রাতে নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে রকি বড়ুয়া তিন তলা থেকে লাফ দেয়। এতে তার দুই পা ভেঙে যায়। তার বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পিস্তলের গুলি এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।
কেএ/বার্তাবাজার