আগামীকাল বৃহস্পতিবার(১৪ মে) দেশের ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল সকালে এ ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন হবে। অর্থ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ছাড় হয়েছে ১২৫৭ কোটি টাকা।
জানা গেছে, করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ এ টাকা পাবে।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি