সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৫ জন নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার, ৩ জন তাহিরপুর উপজেলার এবং অন্য ১ জন দিরাই উপজেলার। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এই ৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার রাতে সুনামগঞ্জে জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
এদিকে জেলা প্রশাসন এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১০ জন। হোম কোয়ারেন্টিন শেষ করেছেন ৯৯ জন । বর্তমানে ৫২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এ পর্যন্ত মোট কোয়ারেন্টিনে এসেছেন ৪৪৬৭ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন মোট ২৫ জন এবং আইসোলেসনে গেছেন ৬৪ জন। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এছাড়াও ঢাকা থেকে পালিয়ে আসা বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪৬৩ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩৫৬ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস