ফেনীতে নতুন করে আরো ৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত সর্বমোট ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে।
ফেনী সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফলে নতুন করে ফেনীতে ৭জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এইদিকে ফুলগাজীতে আক্রান্ত হওয়া এক কিশোরীর দ্বীতীয় নমূনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
ফেনীতে এখন পর্যন্ত মোট ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় আটজন, ফেনী সদরে একজন,দাগভূঞায় চারজন,সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে তিনজন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস