গাংনীতে করোনা প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরণ

মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গাংনী উপজেলা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার কর্মজীবী মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।

আজ বুধবার (১৩ মে) মেহেরপুর জেলা পুলিশ লিফলেট বিতরণ করে।

এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। লিফলেট বিতরণকালে তিনি বলেন। স্বাস্থ্যবিধি মেনে নিজেকে নিজে করোনাভাইরাস থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান,তদন্ত ওসি সাজেদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর