তালগাছ থেকে রস সংগ্রহকালে বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে তালগাছ থেকে রস সংগ্রহকালে বজ্রপাতে সালাম শেখ (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার বিকাল পাঁচটার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। সালাম শেখ উপজেলার গাজীরটেক ইউনিয়নের দারিক সরকারের ডাঙ্গী গ্রামের মৃত চান্দুল্লা শেখের ছেলে।তিনি মুদি ব্যবসার পাশাপাশি তালগাছ থেকে রস সংগ্রহের কাজ করতেন। চরহাজীগঞ্জ বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।

এলাকবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় সালাম শেখ এলাকার একটি তাল গাছে উঠে রস সংগ্রহ করছিলেন। ঠিক তখনই এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, গুরুতর আহত সালম শেখকে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর