ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর ব্যবস্থাপনায় সূলভ মূল্যে টিসিবি সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে চৌহাট ইউনিয়নের রাজাপুরে বেগম আনোয়ারা গার্লস কলেজ মাঠে ডিলার আব্দুল হালিমের পরিচালিত টিসিবি সামগ্রী পুলিশ ও আনসারবৃন্দের সার্বিক সহযোগিতায় সঠিক স্বাস্থ্য বিধি মেনে সাধারণ ইউনিয়নবাসীর মাঝে সুলভ মূল্যে বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত গণমাধ্যমকে এ্যাড. সোহানা জেসমিন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর ব্যবস্থাপনায় সূলভ মূল্যে টিসিবি সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিন্টু, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সোহাগ, ঢাকা জেলা যুব লীগের সদস্য আসলাম খান, কৃষক লীগের সুলতান ও আইয়ুব, চৌহাট ইউনিয়নের ইউপি সদস্য ডাবলু মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের জামান ও রিফাত প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা নেত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ৷
বার্তা বাজার / ডাব্লিও.এস