করোনা মহামারি ও পবিত্র রমজান উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে অসহায়-দুস্থদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের ২ শতাধিক গরীব অসহায়, দরিদ্র নিম্ন আয়ের মানুষের বাড়ী বাড়ী গিয়ে এ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপির সহযোগীতায় পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের মমিনুল ইসলাম তারা ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন এ ত্রাণ বিতরণ করেন।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদার ব্যক্তিরা যেন পবিত্র রমজান মাসে ভালোভাবে ইফতার করতে পারে সেজন্য তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নির্দেশে ও সহযোগীতায় আমরা ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। পবিত্র রমজান মাসে যাতে স্বল্প আয়ের মানুষ রোজা রাখার পরে সন্ধ্যায় ইফতার করতে পারে সেজন্য আমি সাধ্যমত চেষ্টা করছি।
কেএ/বার্তাবাজার