রাজধানীর গুলিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলিস্তান-ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের পাশে জাকির মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়েছিল।
পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে ঘটনাস্থলে। পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস কাজ করছে। এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান লিমা খানম।
বার্তা বাজার / ডাব্লিও.এস