ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ক্লিনারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা সংগ্রহের ৮ দিনের মাথায় বুধবার ওই ক্লিনারের করোনা পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েক বছর ধরে ক্লিনার পদে কর্মরত রয়েছেন ৩২ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি গৌরীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। নিজের বাড়ি থেকেই নিয়মিত কর্মস্থলে গিয়ে কাজ করতেন।
গত ৫ মে ক্লিনার ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। এরপর নমুনা পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে বুধবার রাত ৯ টায় ফলাফল জানানো হয়। এতে ক্লিনার ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, ক্লিনার ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। তাকে হোম। আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।
কেএ/বার্তাবাজার