মুরাদনগরে কৃষকলীগের আহ্বায়ক আল কবিরের পিতার ইন্তেকাল

মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ সরকার এন্টার প্রাইজের কর্ণধার আবু মুছা আল কবিরের পিতা হাজী ওবায়দুল হক সরকার(৭০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নগরপাড়ের ওয়ালটন প্লাজার বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায় তিনি ডায়বেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।

বুধবার বাদ যোহর তার জন্মস্থান চাপিতলা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবিরের পিতার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর