লকডাউনে শুটিং, গ্রেফতার ২৭

প্রাণঘাতী করোনার ছোবলে ভারতে অর্থনৈতিকসহ সকল সেক্টরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনেকের লক্ষ লক্ষ টাকার বাজেটের কাজ স্থগিত হয়ে আছে। কারও কারও ছবি বা নাটকের অর্ধেক বাকি রয়েগেছে।

এবার জানা গেল, একটি শর্ট ফিল্মের শুটিংকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড হয়ে গেল কলকাতার নায়িকা নুসরাত জাহানের সংসদীয় এলাকা পশ্চিমবঙ্গের বসিরহাটে। গুলাইচণ্ডি গ্রামের এ ঘটনা।

লকডাউন অমান্য করে কলকাতার এক শুটিং টিম গ্রামে আসায় বেজায় চটেছেন এলাকাবাসীরা। ফিল্মের শুটিং শুরু হতেই কলাকুশলীদের একপ্রকার তাড়া করা শুরু করেন গ্রামের বাসিন্দাদের একাংশ। কোনো রকমে আশপাশের বাড়িতে লুকিয়ে পড়েন তারা। এরপর, পুলিশে খবর দিলে তারাই এসে উদ্ধার করেন কলাকুশলীদের।

গেল শনিবার টালিগঞ্জ এলাকা থেকে ২৫ জনের একটি দল বসিরহাটের গুলাইচন্ডি গ্রামে আসে। ওই গ্রামে সপ্তাহখানেক ধরে শুটিং হওয়ার কথা ছিল ‘রক্ত খাদক’ নামক শর্ট ফিল্মের। রবিবার রাতে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ঝড়বৃষ্টির জন্য তা ভেস্তে যায়। সোমবার সকালে গ্রামের আমবাগান নামের একটি জায়গায় শুটিং শুরু হয়। তখনই লোকজন আসতে থাকেন।

পরিচালক ‘অ্যাকশন’ বলার সঙ্গে সঙ্গেই বাগানে হাঁটতে শুরু করেন এক অভিনেত্রী। ঠিক সেই পরিস্থতিতে কিছু বুঝে ওঠার আগেই জনতা তাড়া করে। যে যেদিকে পারেন ছুট লাগান। কয়েকটি বাড়ির দরজা খোলা পেয়ে কেউ শৌচাগারে, কেউ চিলেকোঠায় লুকিয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর