বিশ্বসেরার তর্কে আবারো রোনালদো ও মেসি

বিশ্বসেরার তর্কে আবারো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ স্টার ক্রিস্তিয়ানো রোনালদো। যেখানে বার্সেলোনা সুপারস্টারকে বেছে নিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান জার্গেন ক্লপ।

লিভারপুল কোচ ক্লপ জানিয়েছেন মেসি-রোনালদো দুজনই ফুটবলকে অনেক কিছু দিয়েছেন। দক্ষতা আর যোগ্যতার মানদণ্ডে দুজনই খুব কাছাকাছি। তবে, সেরা তারকা বাছাইয়ে একজনকে বেছে নিয়েছেন ক্লপ।

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ,সেরার জায়গায় রেখেছেন বার্সা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। গেলো এক যুগের ফুটবলে দাপট দেখাচ্ছেন রোনালদো ও মেসি। সবশেষ ১২ ব্যালন ডি অ’রের ১১টা ভাগাভাগি করে নিয়েছেন এই দুই ফুটবলার। মেসির ৬টির বিপরীতে সি আর সেভেন অর্জন ৫ ব্যালন ডি অর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর