সিরাজদিখানে নতুন ৪ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ২ জন নার্সসহ নতুন করে ৪ নারী করোনা শনাক্ত হয়েছে। বুধবার দুপুরে জেলার সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ও ৩১ বছর বয়সী ২ নার্স ও লতব্দী ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের ৩০ বছর বয়সী ও রশওনিয়া ইউনিয়নের সিরাজদিখানের ৩৭ বছর বয়সী ২ নারীসহ ৪ জন করোনা শনাক্ত হয়েছে।

নার্স ২ জনকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশনে এবং অন্য নারী দুজন তাদের নিজস্ব বাসায় আইশোলেসনে আছে। এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ জন এবং সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ১২ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর