প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসকসহ ৫ কর্মকর্তা। সুস্থ হয়ে তারা নিজ কর্মস্থলে কাজে যোগ দিয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুরে নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে দাপ্তরিক কাজে যোগ দেন সুস্থ হওয়া ৫ কর্মকর্তা।
গত ২৫ এপ্রিল করোনা আক্রান্ত হন জেলা প্রশাসক কামরুল হাসান। এরপর পর্যায়ক্রমে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ১০ কর্মকর্তা। চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার জেলা প্রশাসকসহ ৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করে জেলার স্বাস্থ্য বিভাগ। করোনামুক্ত হয়ে কাজে যোগ দেন তারা।
বার্তাবাজার/এমকে