ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন করে এক জাহাজ শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই করোনা আক্রান্তের বাড়ি আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদি গ্রামে। তার বয়স ৪০ বছর। তিনি নারায়ণগঞ্জে একটি জাহাজে চাকুরি করেন। গত মঙ্গলবার তিনি আলফাডাঙ্গায় এলে তার নমুনা সংগ্রহ করা হয়। বর্তমান তিনি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বার্তা বাজারকে জানান, ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার পজেটিভ পাওয়া গেছে।
এদিকে জেলায় এ পর্যন্ত ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বার্তা বাজার/এম.সি