করোনার উপসর্গে মারা গেলেন আ’লীগ নেতা

জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের হালিশহরে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নগরীর ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ বুধবার (১৩ মে) সকালের দিকে উত্তর মধ্যম হালিশহরে মুনিরনগর মুন্সিপাড়া এলাকায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চসিক নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনও করেছিলেন।

চট্টগ্রাম বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে তিনি মারা গেছেন। কয়েকদিন আগে নমুনা পরীক্ষার জন্য দিলেও ফলাফল এখনো পাওয়া যায়নি। মবুধবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।’

আওয়ামী লীগ নেতা মো. হোসেন মুরাদের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর